০৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ট্রাক গাছের সাথে ধাক্কা, চালকসহ দুইজন নিহত

বরিশাল মহাসড়কের রাজৈরের পার্শবরতী গোপালগঞ্জের মুকসুদপুর্‌ এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় । এতে চালকসহ দুইজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে । বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলো চালক সজীব মৃধা (২৩) কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ও শ্রমিক শাহিন (২৫) ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুক ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের নিকট বরিশাল গামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় এবং ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় । এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপা লেগে ঘটনাস্থলেই নিহত হয় এবং শ্রমিক শাহিনসহ দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পর শ্রমিক শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে । এসময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায় । এতে ভোগান্তির শিকার হয় দুরপাল্লার সাধারন যাত্রীরা । পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করে । ঘটনাস্থলে উদ্ধার কাজে উপস্থিত ভাংগা হাইওয়ে থানার এএসআই মোঃ আবদুল জব্বার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ট্রাক গাছের সাথে ধাক্কা, চালকসহ দুইজন নিহত

প্রকাশিত : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১