০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

ডিমলায় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে আরও ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

মুজিববর্ষ উপলক্ষে নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরও ঘর পাচ্ছেন ১৫০টি ভুমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ২য় পর্যায়ে উপজেলার ১৫০টি পরিবারকে সরকারী খাস জমিতে আধাপাকা ঘর নির্মান করে দেয়া হচ্ছে। এতে প্রতিটি ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য বরাদ্দ রয়েছে ১লক্ষ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৮-ফেব্রুয়ারী) দুপুরে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী গ্রামে ”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিবাস” এর ২য় পর্যায়ের আধাপাকা ঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় নীলফামারী জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সহকারী কমিশনার (ভুমি) (অঃদা) মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, ত্রান শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ডিমলায় মুজিববর্ষ উপলক্ষে ঘর পাচ্ছে আরও ১৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার

প্রকাশিত : ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১