০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে: সেতুমন্ত্রী

এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ কুসুম কল্পনা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে।

আজ শনিবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।

‘সরকার পতনের সাইরেন বেজে গেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র।

ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।

আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে। বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা।

তিনি বলেন, সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দিবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে: সেতুমন্ত্রী

প্রকাশিত : ০৪:০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১