০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

চলতি সপ্তাহে যোগ হচ্ছে নতুন বিমান

চলতি সপ্তাহেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ হচ্ছে ড্যাশ-৮ মডেলের আরেকটি নতুন প্লেন। প্লেনটি তৈরি করেছে কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস।

আগামী ২৪ ফেব্রুয়ারি (বুধবার) কানাডা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবে প্লেনটি।

বিমান সূত্র থেকে জানা যায়, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি গত বছরের ২৭ ডিসেম্বর বিমানের বহরে যুক্ত হয়েছে। দ্বিতীয় প্লেনটি আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে আসার কথা রয়েছে।

কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।

বর্তমানে বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২০।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১৬ মার্চ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি সপ্তাহে যোগ হচ্ছে নতুন বিমান

প্রকাশিত : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১