০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

‍’দক্ষিণ এশিয়ায় টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ এগিয়ে‍’

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মনবতার নেত্রী শেখ হাসিনার মধ্যে সততা ও মানবতা আছে বলেই বাংলার মানুষকে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা করতে পেরেছেন। যেখানে বিশ্বের ১৩০টি দেশ এখন পর্যন্ত করোনার একটি টিকা পায়নি। সেখানে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ করোনার টিকা জনগণকে দিতে পেরেছেন। দক্ষিণ এশিয়ায় করোনার টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সব থেকে এগিয়ে।

আজ শনিবার বিকেল ৩টায় গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতাল দিনাজপুর ও আন্ধেরী হিলফে জার্মান দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি কলেজ রোডে সেতাবগঞ্জ ভিশন সেন্টারের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, করোনার কঠিন সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী বিচক্ষণতা ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় দেশ ও জনগণের কথা ভাবেন বলেই যেকোনো দুর্যোগ মোকাবেলা কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষম হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

‍’দক্ষিণ এশিয়ায় টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ এগিয়ে‍’

প্রকাশিত : ০৬:৩০:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১