০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

মাতৃভাষা দিবসে মসজিদে দোয়া-মোনাজাতের আহ্বান

মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে রোববার দেশের সব মসজিদগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রোববার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন ও ৭টি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বিজ্ঞপ্তিতে মাতৃভাষা দিবসে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার জন্য মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

মাতৃভাষা দিবসে মসজিদে দোয়া-মোনাজাতের আহ্বান

প্রকাশিত : ০৯:৪৫:২১ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১