০১:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

দূর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আওয়ামী লীগে স্থান নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশ উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনা ও আওয়ামী লীগে যতদিন ক্ষমতায় থাকবে ততদিন বাংলাদেশ পথ হারাবে না। মন্ত্রী বলেন, সরকার দূর্নীতি মুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনে বদ্ধ পরিকর। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গুরুত্ব দিয়ে সৎ, নিষ্ঠাবান, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দলে ঠাঁই দিতে হবে। যারা দূর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোন ভাবেই দলে স্থান দেয়া যাবে না। তাই আমরা সুষ্ট, সুন্দর ও সুশৃঙ্খংল আওয়ামী লীগ দল গঠন করতে চাই। তাই আওয়ামী লীগের দলে থেকে যারা ক্ষতি করতে চায় তাদেরকে এখনই দল থেকে চলে যাওয়ার আহ্বান জানান।
বৃহষ্পতিবার দুপুরে রাণীনগর শের-এ-বাংলা সরকারী কলেজ মাঠে আয়োজিত রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সারা দেশে সুষম উন্নয়ন সাধন করে চলেছে। শত বাধা ও প্রতিকুলতা আর দেশী-বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের এই অভাবনীয় পরিবর্তন ও উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব আর দূরদর্শিতার কারনেই।
সাধন চন্দ্র মজুমদার বলেন, সারা পৃথিবীতে যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিপর্যস্থ করেছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের কারনে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক কম। করোনা মোকাবেলায় আমরা সফল। আবার অতি দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করে করোনা প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে।
রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক, রাণীনগর-আত্রাই আসনের সাংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, মহাদেবপুর-বদলগাছী আসনের সাংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক সাংসদ (সংরক্ষিত) বেগম শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বিভাষ মজুমদার গোপাল, শাকিল আহমেদ বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
পরে সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলালকে সভাপতি, আব্দুল বারী, ডাঃ ইউনুস আলী, আনোয়ার হোসেন, আবুল হাসনাত ও ফরিদা বেগমকে সহ-সভাপতি, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে সাধারন সম্পাদক, গোলাম হোসেন ও আবুল আরিফ রাঙাকে যুগ্ম সম্পাদক এবং জার্জিস মিঠুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আহ্বান জানানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

বিদেশী মদসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১

দূর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসীদের আওয়ামী লীগে স্থান নেই: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯:০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১