১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

নারায়ণগঞ্জে মোজাফফর স্পিনিং মিলে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সীম গ্রুপের সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান মোজাফফর স্পিনিং মিলে ভয়াবহ আগুন ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়িরটেক এলাকায় জামালপুর-৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোজাফফর হোসেনের মালিকানাধীন স্পিনিং মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

শুক্রবার রাতে শ্রমিকরা জানান, রাতে কারখানায় হঠাৎ আগুন লাগার পর সঙ্গে সঙ্গে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময়  শ্রমিকরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার ও নরসিংদীর মাধবদি থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন  জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের সূত্রপাত সম্পর্কেও এখন পর্যন্ত কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয়

কুষ্টিয়ার খোকসায় বাস এবং বালু বাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত আহত ৩০

নারায়ণগঞ্জে মোজাফফর স্পিনিং মিলে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৯:২৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১