০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

টিকা দেওয়ার বয়সসীমা কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভ্যাকসিন দেওয়ার বয়সসীমা আরো কমানো হবে, যদি আরো ভ্যাকসিন আনা সম্ভব হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও করোনার টিকা দেওয়া হবে।

আজ বুধবার টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রায় এক মাস ভ্যাকসিন আমরা দিয়েছি, ভ্যাকসিনের কার্যক্রম এক মাস হয়ে গেছে। আর সেটা সফলতার সঙ্গে দেওয়া হয়েছে। এ সফলতার জন্য প্রধানমন্ত্রীকে প্রথমে ধন্যবাদ জানাই। তার নিবিড় তত্ত্বাবধানে আমরা কাজ করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে মাঠপর্যায়ে যারা আছেন সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানাই। ভ্যাকসিনের এ প্রোগামে দেশবাসী সন্তুষ্ট। অনেক সুমান পেয়েছি আর আমরা এ সুনামটি ধরে রাখতে চাই। ৩৩ লাখের বেশি যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের প্রত্যেকে সুস্থ আছেন। কোনো জায়গাতে কোনো অঘটন ঘটেনি।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, দ্বিতীয় ডোজ হাতে রেখে পরিকল্পনা করছে সরকার। ভ্যাকসিন খাতে সাড়ে ৩ হাজার মিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন সংস্থা। কোভ্যাক্স অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ৯ লাখ ভ্যাকসিন দেবে বাংলাদেশকে বলেও জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ব‍্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছে অভিনেত্রী ‘’অপ্সরা’

টিকা দেওয়ার বয়সসীমা কমানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১