১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বিএনপির দেড় হাজার নেতাকর্মী আওয়ামী লীগে

বিএনপি ছেড়ে অনেক নেতা কর্মী যোগ দিচ্ছেন আওয়ামী লীগে। মাদারীপুরের শিবচরে বিএনপির প্রায় দেড় হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগের নেতৃত্বে ইউনিয়নের কমপক্ষে দেড় হাজার বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

উপজেলার মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের বর্ধিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তারা।

এসময় আওয়ামী লীগে যোগদানকৃত কাদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল গাফফার মুন্সি সোহাগ বলেন, আদর্শগত দিক বিবেচনা করে নূর-ই-আলম চৌধুরীর সাথে থেকে আজীবন আওয়ামী লীগ করে যাব।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

বিএনপির দেড় হাজার নেতাকর্মী আওয়ামী লীগে

প্রকাশিত : ০৪:৩৬:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১