০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আরফিন, সম্পাদক শেখ নজরুল

গজারিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি পদে দৈনিক মুন্সিগঞ্জের কাগজ এর সম্পাদক মোঃ আরফিন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত গজারিয়া প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মোঃ আরফিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে শেখ নজরুল ইসলাম ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এস এম নাসির পেয়েছেন ১৮ ভোট। সহ সাংগঠনিক সম্পাদক পদের সাইদ আফরান ও প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আমজাদ হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন।

প্রেসক্লাবের ৪৫ জন ভোটারের ৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে নির্বাচন পরিচালনা কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গজারিয়া উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা ওমর ফারুক। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন, মকবুল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক পার্থ, সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মিঞা,অর্থ সম্পাদক পদে শাহদাত হোসেন সায়মন, দপ্তর সম্পাদক পদে আল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক পদে সোনিয়া পারভীন।

এ ছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ মহিউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, শেখ শাহাবুদ্দিন, আঃ হান্নান সরকার, সাগর হোসেন।

ডিএস,.

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে ধাক্কাধাক্কিতে, সভাপতি মৃত্যু!

গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আরফিন, সম্পাদক শেখ নজরুল

প্রকাশিত : ০৪:০১:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬