০৪:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

নীলফামারীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলোচনা সভা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষন প্রচার এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।

জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহায়েল পারভেজ ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন, ৭ই নভেম্বর ঐতিহাসিক একটি দিন। এদিন সেনাঅভ্যুত্থানের মধ্য তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন এবং সিপাহি জনতা জিয়াউর রহমানকে বরণ করে নেন।

তিনি বলেন, ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের সময় আওয়ামীলীগের অনেক নেতা ছিলেন কেউ সাহস পাননি স্বাধীনতার ঘোষনা দিতে কিন্ত জিয়াউর ঠিকই মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছেন।

৭ই নভেম্বরের চেতনাকে ধারন করে দলকে সুসংগঠিত করে দেশের কল্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগীতা করার আহবান জানান আমিনুল ইসলাম। এরআগে দলীয় কার্যালয় থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরআগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটির বিরোধে ধাক্কাধাক্কিতে, সভাপতি মৃত্যু!

নীলফামারীতে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

প্রকাশিত : ০৪:০৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬