০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসকের মৃত্যু

আশুলিয়ার মরাগাং এলাকায় ট্রাকচাপায় রুবেল দেওয়ান নামের এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল দেওয়ান সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন।

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, রাতে তিনি অসুস্থ শ্বশুরকে দেখতে ঢাকার একটি হাসপাতালে গিয়েছিলেন। ভোরে সেখান থেকে সাভারের বাসায় ফেরার পথে দ্রুতগতির একটি ট্রাকের তার প্রাইভেটকারের সংর্ঘষ হয়। এসময় গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে থাকা অবস্থায় আরো একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। তবে এ ঘটনায় ট্রাক ও চালকদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান এসআই মো. মনিরুজ্জামান।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

আশুলিয়ায় ট্রাকচাপায় চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮