০৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘুরতে বেরিয়ে প্রাইভেটকার নদীতে, প্রাণ গেল ২ বন্ধুর

সাতক্ষীরার শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার রাতে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শওকতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গুমনতলী গ্রামের আরাফাত মোল্লা ও ইব্রাহীম হোসেন। আহতরা হলেন- একই গ্রামের ইমাম হাসান, সাইফুল্লাহ ও রবিউল ইসলাম।

নিহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে নিজেদের প্রাইভেটকারে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন আরাফাত। রাতে শওকতপুর এলাকায় প্রাইভেটকারটি ঘোরাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে চুনা নদীতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আরাফাত নিহত হন।

আশঙ্কাজনক অবস্থায় ইব্রাহীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আরাফাত ও ইব্রাহীমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

ঘুরতে বেরিয়ে প্রাইভেটকার নদীতে, প্রাণ গেল ২ বন্ধুর

প্রকাশিত : ০৯:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১