১২:২০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

৭ মার্চ সব থানায় এক‌যো‌গে ‘আনন্দ আয়োজন’

আইজিপি বেনজীর আহ‌মেদ

বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে যাওয়ার সুপারিশ পাওয়ায়, দেশের সব থানায় এক‌যো‌গে ‘আনন্দ আয়োজন’ করেছে বাংলাদেশ পুলিশ।

শুক্রবার সকা‌লে রাজারবাগে বাংলা‌দেশ পু‌লিশ অ‌ডি‌টো‌রিয়ামে এক সংবাদ স‌ম্মেল‌নে এই আয়োজনের কথা জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ‌মেদ।

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, বাংলাদেশের এ ঐতিহাসিক অর্জনকে দেশবাসীর সাথে সম্মিলিতভাবে উদযাপন করবে পুলিশ। স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী সকল শ্রেণিপেশার মানুষকে সাথে নিয়ে আগামী ৭ মার্চ বিকাল ৩টায় বাংলাদেশ পুলিশের সব থানায় এক‌যো‌গে আনন্দ আয়োজন করা হয়েছে।

তি‌নি ব‌লেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে এদেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতের সম্মিলিত প্রয়াসের ফল আমাদের এ অর্জন।’ তাই তিনি প্রধানমন্ত্রীসহ এদেশের ১৮ কোটি মানুষকে এ ঐতিহাসিক অর্জনের জন্য সাধুবাদ জানান।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশের ঘোষণা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ব‍্যবসায়িক কাজে দুবাই গিয়ে আটকা পড়েছে অভিনেত্রী ‘’অপ্সরা’

৭ মার্চ সব থানায় এক‌যো‌গে ‘আনন্দ আয়োজন’

প্রকাশিত : ০৩:০৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১