০৫:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার অপরাধে যুবক আটক

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্বাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি নিতে আসা এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) দুপুর দেড়টার দিকে প্রতারক যুবক ইমরান হোসেনকে আটক করা হয়। তিনি তালা উপজেলার মহান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর করা সুপারিশ নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে আসেন ইমরান হোসেন। তাকে দেখে সন্দেহ হলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাৎক্ষণিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত হন। এরপর পরে তাকে আটক করা হয়।

তবে আটক ইমরান হোসেন জানান, তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারী পদে চাকরিপ্রত্যাশী। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একটি সুপারিশ নিয়ে সেটি দেওয়ার জন্য সেখানে এসেছিলেন। সুপারিশ করা কাগজটিতে জাল স্বাক্ষর নয় বলে তিনি এ সময় দাবি করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের জাল স্বাক্ষর করা সুপারিশ নিয়ে তার কাছে আসেন ইমরান হোসেন। এরপর তাকে আটক করা হয়। তিনি জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ট্যাগ :
জনপ্রিয়

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি

প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার অপরাধে যুবক আটক

প্রকাশিত : ০৮:৫০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১