ময়মনসিংহ প্রশাসন ও পরিবহন মালিক সমিতির আশ্বাসে ১১ ঘন্টাপর ময়মনসিংহ- নেত্রকোণা মহাসড়কে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার (১৩ মার্চ) দুপুরে প্রশাসন, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে দীর্ঘ বৈঠক শুরু হয়। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের ৪৮ ঘন্টার মধ্যে বিচারের আশ্বাসে দুপুর ১ টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (১২ মার্চ) বিকালে গাড়ির সাইড দেয়া নিয়ে নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতিকের গাড়ি চালক ও এক ট্রাক চালকের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রাত ২ টার দিকে পরিবহন শ্রমিকরা রাস্তা অবরোধ করে দেয়। রাস্তার দু’পাশে বিভিন্ন ধরনের যান আটকে থাকায় চরম ভোগান্তির সৃষ্টি হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















