১০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

তিস্তা চুক্তি পাতায় পাতায় সই হয়ে আছে: পররাষ্ট্রমন্ত্রী

ড. এ কে আব্দুল মোমেন

তিস্তা চুক্তির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‌‘২০১১ সালে তিস্তা চুক্তি পাতায় পাতায় সই আছে। তখন দুই দেশের সচিবরা তাতে সই করেছিলেন। তবে সেটা আর বাস্তবায়ন হয়নি।’

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে পাঁচ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের অংশগ্রহণ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ -২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। সফরকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশ সফরকালে তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জ জেলায়ও যাবেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওড়াকান্দি সফর প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘ওড়াকান্দির তীর্থস্থানে ভারতের প্রধানমন্ত্রী প্রার্থনা করতে যাচ্ছেন। সেটা একটি তীর্থস্থান। সে কারণেই তিনি সেখানে যাচ্ছেন।’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে ভারত থেকে তিন কোটি ডোজ টিকা আসছে। আরও তিন কোটি ডোজ টিকা আনার পরিকল্পনা আমাদের রয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশ থেকেও টিকা আনার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

তিস্তা চুক্তি পাতায় পাতায় সই হয়ে আছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৪:৫৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১