০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

কুমিল্লা নগর আওয়ামী লীগের বর্ণিল আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৮ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই জমকালো আয়োজন।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও কুমিল্লা-৬ ( সদর) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহারের সভাপতিত্বে এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি। আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, ‘শতাব্দীর মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এবারের জন্মদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এবার জন্মদিনের পাশাপাশি আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি। তাই এ দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

আমরা এমন অনুষ্ঠান উপহার দিতে চাই, যাতে কুমিল্লার মানুষ সারাজীবন তা স্মরণে রাখে।’ অনুষ্ঠানসূচি সম্পর্কে তিনি জানান, সকালে নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, দুপুরে সকল মসজিদে দোয়া ও সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, বিকেলে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শতকন্ঠে জাতীয় সংগীত, থিম সং, কেক কাটা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, আতশবাজি এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। করোনা মহামারির কথা মাথায় রেখে সকল অনুষ্ঠান যথাযথ স্বাস্থ্যবিধি মেনে করা হবে বলে তিনি জানান।

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

কুমিল্লা নগর আওয়ামী লীগের বর্ণিল আয়োজন

প্রকাশিত : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১