১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

সংবাদ সম্মেলন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টায় গুলশানের বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল।

বুধবার (১৭ মার্চ) বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার চেয়ারপারসনের অফিসে মহাসচিবের সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এই সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাখার কথা ছিল।

এর আগে গত ১০ মার্চ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সারাদেশে মহানগর পর্যায়ে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে রাজধানীর খিলগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি।

ওইদিন দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই সমাবেশস্থলে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন রাজশাহী, খুলনা, বরিশালসহ বিভিন্ন সিটি নির্বাচনে পরাজিত মেয়রপ্রার্থীরা।

ট্যাগ :

রণতরীর দিকে ধেয়ে আসছিল ইরানের ড্রোন, গুলি করে নামালো যুক্তরাষ্ট্র

বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত

প্রকাশিত : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১