১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

শুক্রবার ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

শুক্রবার সকালে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমানবন্দরে পৌছানোর পর আনুষ্ঠানিকতা সেরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।

পরে শুক্রবার বিকেলে জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

বাঞ্ছারামপুরে পুলিশের অভিযানে ১০ দশ বোতল বিদেশী মদ উদ্ধার

শুক্রবার ঢাকায় আসছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩:০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১