০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মিরপুরে বিয়ে নিয়ে মুখ খুললেন নাসির

ফাইল ছবি

রবিবার আবারও নাসিরের মুখে শোনা গেল পুরনো ইস্যু। মিরপুর শেরে বাংলায় রবিবার নাসির গণমাধ্যমকে বলেন, ‘আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত দেখিয়ে দেব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলব আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত- একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে। ’

ব্যক্তিগত জীবনের এসব বিষয় খেলায় প্রভাব ফেলে কিনা- এমন প্রশ্নের জবাবে নাসির বলেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং-বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। ’

বেশ কদিন আগেই দেশজুড়ে আলোচনায় ছিল ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিয়ে। তাদের বিয়ের পর এক ব্যক্তি দাবি করেন, ৯ বছরের কন্যা সন্তানের মা তামিমা তাকে ডিভোর্স না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। পরে নাসির-তামিমা সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যখ্যা করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

মিরপুরে বিয়ে নিয়ে মুখ খুললেন নাসির

প্রকাশিত : ১০:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১