০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

দেশে করোনায় মারা গেলেন আরো ৩০ জন

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। করোনাভাইরাস নিয়ে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, আজ সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৫৯ জন।

এর আগে রবিবার দেশে আরও ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া সেদিন আক্রান্তদের মধ্যে মারা যান ২২ জন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

দেশে করোনায় মারা গেলেন আরো ৩০ জন

প্রকাশিত : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১