০৬:২১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আটক বাংলাদেশি যুবকের নাম সেলিম (৪০)। তিনি ওই ইউনিয়নের রোকনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

এর আগে গত রোববার ভোররাতে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে।

বিজিবি-১৬ অধিনায়ক লে. কর্নেল কবির জানান, রোববার ভোরে ওই ব্যক্তি রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় অংশে প্রবেশ করে। এ সময় ১৫৯ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা তাকে আটক করে। পরে তাকে ভারতের বহরমপুর জেলে পাঠানো হয়।

এর আগে ভারতীয় থানা পুলিশের কাছে বিএসএফ তাকে হস্তান্তর করে।

ট্যাগ :

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত : ০৯:৪৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১