০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় নরেন্দ্র মোদীর নিরাপত্তায় তৎপর র‌্যাব -৬

আগামি ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সাতক্ষীরা র‌্যাপিড এ্যাকশান বাটালিয়নের (র‌্যাব-৬)।

ভারতীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তায় সাতক্ষীরায় র‌্যাপিড এ্যাকশান বাটালিয়নের (র‌্যাব-৬) পক্ষ থেকে বিশেষ তল্লাশি ও টহল শুরু করাহয়েছে।

খুলনা র‌্যাব- ৬ এর সাতক্ষীরা অফিসের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক মোঃ জিয়াউল ইসলামের নেতৃত্বে সোমবার বিকেল ৪টায় সাতক্ষীরা- শ্যামনগর সড়কের আলীপুর নামকস্থানে এ তল্লাশি অভিযান শুরু করা হয়।

র‌্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) মোঃ জিয়াউল ইসলাম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামি ২৭ মার্চ শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পুজা দিতে আসছেন। এ জন্য তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শ্যামনগরে তিনটি ও সাতক্ষীরা সদরে একটি টিম চব্বিশ ঘণ্টা বিশেষ অভিযান পরিচালনা করছেন। এরই অংশ হিসেবে তারা মঙ্গলবার বিকেলে ৪টায় সাতক্ষীরা আলীপুরে প্রতিটি গাড়িতে চেকিং করছেন। গাড়িতে কোন সন্ত্রাসী ও তার সঙ্গে অস্ত্র থাকলে তাৎক্ষণিক আটক করা হবে। এ ছাড়া মোদীর আগমনকে ঘিরে সাতক্ষীরার হিন্দু সম্প্রদায়ের উপর যাতে কোন হামলা না হয় সেজন্য তারা সর্বদা সজাগ রয়েছেন। এ জন্য তারা জেলা ব্যাপি টহল ও চালিয়ে যাচ্ছন বলে জানান তিনি।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরায় আগমন উপলক্ষে এর আগে গত ১৫ মার্চ শ্যামনগর ঈশ্বরীপুর কালীমন্দিরে নিরাপত্তা পরিদর্শন করেন র‌্যাপিড এ্যাকশান বাটালিয়নের র‌্যাব এর মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি বলেন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে প্রয়োজনীয় সব ব্যাবস্থা গ্রহণ করা হবে। এ আয়োজনে নিরাপত্তার সামান্য কোনো বিঘ্নতা সৃষ্টকারী কে ছাড় দেওয়া হবে না। বিঘ্ন সৃষ্টিকারী কোনো ব্যক্তি বা সংগঠন হোক তাদের কে কঠোর ভাবে প্রতিহত করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

সাতক্ষীরায় নরেন্দ্র মোদীর নিরাপত্তায় তৎপর র‌্যাব -৬

প্রকাশিত : ০৭:০৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১