০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টাঙ্গাইল‌ জেনা‌রেল হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসা ব‌্যাহত

টাঙ্গাইল ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে দুই‌দিন ধ‌রে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসাসেবা ব‌্যাহত হ‌য়ে‌ছে। এতে পা‌নির অভাবে চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছে রোগীরা।
ত‌বে হাসপাতাল কর্তৃপ‌ক্ষের দাবী, পৌরসভার পা‌নি সরবরা‌হের পাইপ নষ্ট হওয়ায় এমন ভোগা‌ন্তির সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।
জানা গে‌ছে, টাঙ্গাইল পৌরসভা কর্তৃক পা‌নি সরবরাহকৃত পাইপ লাইন নষ্ট হওয়ায় রোববার (২২ মার্চ) থে‌কে হাসপাতা‌লের অপা‌রেশন বিভাগ (ও‌টি ) ও সাধারন ওয়ার্ডগু‌লো‌তে পা‌নি সরবরাহ বন্ধ হ‌য়ে যায়। পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় পরব‌র্তিতে বাই‌রে থে‌কে বাল‌তি‌যোগ পা‌নি এ‌নে অপা‌রেশন কর‌তে হ‌চ্ছে চি‌কিৎসক‌দের। এছাড়া রোগী‌দেরও বাই‌রে থে‌কে পা‌নি আন‌তে হ‌চ্ছে।
হা‌মিদা বেগম হাসপাতা‌লের ৭নং ওয়া‌র্ডে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা নি‌চ্ছেন।
হা‌মিদা বেগম ব‌লেন, দুই‌দিন হল হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ। এ‌তে চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। এ‌তে পয়‌নিষ্কাশনসহ খাবার পা‌নির সংকট তৈ‌রি হ‌য়ে‌ছে।
ঘাটাইল থে‌কে আসা ছা‌বিনা বেগম ব‌লেন, চরম কষ্ট হ‌চ্ছে পা‌নি না থাকায়। বাই‌রে যাওয়া যা‌চ্ছে না।
জেনা‌রেল ‌হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আসা রোগীরা জানান, হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ হওয়ায় চরম ভোগা‌ন্তি হ‌চ্ছে। ফ‌লে হাসপাতা‌লের টয়‌লে‌টে প্রস্রাব পায়খানা করা যা‌চ্ছে না।

হাসপাতা‌লের আয়া সা‌লেহা খাতুন ব‌লেন, হাসপাতা‌লে ওয়া‌র্ডে পা‌নি সরবরাহ না থাকায় টয়‌লেটের ভিতর টিস‌্যুর স্তুবের তৈ‌রি হ‌য়ে‌ছে। এ‌তে রোগী ও অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসা ব‌্যাহত হ‌চ্ছে।

টাঙ্গাইলের গণপূর্ত বিভা‌গের (‌পিড‌ব্লিউ‌ডি ) নির্বাহী প্রকৌশলী আল আ‌মিন মোহাম্মদ নুরুল ইসলাম ব‌লেন, পৌরসভার পাইপ লাই‌ন নষ্ট হওয়ার ফ‌লে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। খুব দ্রুতই ‌বিকল্প পদ্ধ‌তি‌তে হাসপাতা‌লে পা‌নি সরবরাহ শুরু হ‌বে।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সা‌দিকুর রহমান ব‌লেন, রোববার সন্ধ‌্যায় জান‌তে পে‌রে‌ছি হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ র‌য়ে‌ছে। এ‌তে অপা‌রেশন বিভা‌গে চি‌কিৎসা সেবা ব‌্যাহত হ‌য়ে‌ছে। বাই‌রে থে‌তে বাল‌তি যো‌গে পা‌নি এ‌নে ও‌টি‌তে কাজ কর‌তে হ‌চ্ছে। পৌরসভার পানি সরবরা‌হের পাইপটি নষ্ট হওয়ায় এমন দূ‌র্ভো‌গের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এ‌বিষ‌য়ে পৌরসভা কর্তৃপক্ষ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে। পাশাপা‌শি বিকল্পভা‌বে পা‌নি সরবরাহ কর‌তে গণপূর্ত বিভাগ‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

টাঙ্গাইল‌ জেনা‌রেল হাসপাতা‌লে পা‌নি সরবরাহ বন্ধ থাকায় চি‌কিৎসা ব‌্যাহত

প্রকাশিত : ০৭:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১