০৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

বিতর্ক পেছনে ঠেলে নাসিরের সেঞ্চুরি ও ৪ উইকেট

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরির পর বল হাতেও চমক দেখালেন নাসির হোসেন। রংপুর বিভাগের হয়ে দারুণ এক শতক হাঁকানোর পর বল হাতেও ভালো করছেন এই অল-রাউন্ডার। দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে ৪ উইকেট তুলে নেন তিনি।

বিতর্ক পেছনে ঠেলে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগের হয়ে মাঠে নেমেছেন নাসির। বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই দ্বিতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতে অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরিও তুলে নেন এই ডানহাতি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি।

এদিকে নাসিরের ১১৫ রানের দারুণ ইনিংসে ভর করেই নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩০ রানের সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। এরপর বল হাতেও জ্বলে ওঠেন নাসির। মাত্র ৯.৫ ওভার বল ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। রান খরচ করেন মাত্র ২১টি। তার বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি।

নাসিরের ৪ উইকেটের পাশাপাশি সোহরাওয়ার্দী শুভ ৩টি ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট তুলে নিলে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকার দ্বিতীয় ইনিংস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছিল ঢাকা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে রংপুর। জিততে হলে এখনও ২২৯ রান করতে হবে নাসিরদের।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

বিতর্ক পেছনে ঠেলে নাসিরের সেঞ্চুরি ও ৪ উইকেট

প্রকাশিত : ০৯:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১