“মুজিব বর্ষের অঙ্গিকার, যক্ষামুক্ত বাংলাদেশ গড়ার” এপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবার দিনাজপুরের বিরলে বিশ্ব যক্ষা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এবং ব্র্যাকের সার্বিক সহযোগিতায় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানজিমুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ ঐশী রায়, টি এ ল্যাব মমিনুর রহমান প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















