ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) এর গত এক দশকের সেরা ক্লাব হিসেবে নির্বাচিত হয়েছে বার্সালোনা। তারা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।
২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্তও সেরা ক্লাব নির্বাচিত হয়েছিল বার্সালোনা। এবার ২০১১ সাল থেকে ২০২০ সাল পর্যন্তও সেরা ক্লাব নির্বাচিত হল তারাই।
গত দশকে বার্সালোনা দুটি ক্লাব বিশ্বকাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা, ছয়টি লিগ টাইটেল জিতেছে। তবে কেবল মাত্র শিরোপা জেতা নয়, একই সঙ্গে কতটি ম্যাচ খেলল, কতগুলো ম্যাচ জিতল, কতগুলো গোল করল এবং কতগুলো গোল হজম করল-সবকিছুর হিসেব করেই সেরা ক্লাব বেছে নিয়েছে আইএফএফএইচএস।
বার্সালোনার পেছনে থেকে দ্বিতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। তৃতীয় হয়েছে বায়ার্ন, চতুর্থ পিএসজি এবং পঞ্চম হয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

























