০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ভারত ও চীনের মধ্যে এক দেশকে বেছে নেবে না বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে শুধু এক দেশকে বেছে নেবে না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। তিনি বলেন, বাংলাদেশ চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অংশ, তবে ইন্দো-প্যাসিফিক পরিকল্পনায় অংশগ্রহণেরও আগ্রহ রয়েছে। মঙ্গলবার লন্ডনভিত্তিক একটি থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) আয়োজনে ভার্চ্যুয়াল সেমিনারে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ খবর দিয়েছে দ্য প্রিন্ট।

ওই সেমিনারে অংশ নিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক ডেপুটি উপদেষ্টা পঙ্কজ শরণও। অনুষ্ঠানটি পরিচালনা করেন থিংক ট্যাংকটির দক্ষিণ এশিয়া গবেষণা প্রকল্পের প্রধান রাহুল রায় চৌধুরী। এতে গওহর রিজভী বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোতে চীন গুরুত্বপূর্ণ অংশীদার। তবে তা কোনোভাবেই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নষ্ট করার মতো নয়।

ভারত আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অংশীদার এবং এর থেকে ভিন্ন কিছু কল্পনা করা সম্ভব নয়। অন্যভাবে চিন্তা করা আত্মঘাতী হতে পারে বলেও জানান তিনি। সেমিনারে সামুদ্রিক অর্থনীতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। রিজভী জানান, এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। বঙ্গোপসাগর দ্রুতই ইন্দো-প্যাসিফিক কৌশলের ভিত্তি হয়ে উঠছে।

সেমিনারে ভারত-বাংলাদেশের দুই উচ্চপদস্থ কর্মকর্তার কাছে প্রশ্ন করা হয়, তিস্তা নদীর পানি বণ্টন সমস্যা সমাধানে কতটা অগ্রগতি হয়েছে? এর জবাব দিতে গিয়ে গওহর রিজভী বলেন, দুর্ভাগ্যক্রমে তিস্তা ইস্যুর কারণে আমরা অন্যান্য অনেক ইস্যু থেকে বিচ্যুত হয়ে আছি। তিস্তা ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে অর্ধশতাধিক অভিন্ন নদী রয়েছে ইঙ্গিত করে তিনি বলেন, আমাদের অববাহিকা-বিস্তৃত ব্যবস্থা নিয়ে ভাবা উচিত, যেন দুই দেশই একে অন্যের ক্ষতি না করে উপকৃত হতে পারে।

ট্যাগ :

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

ভারত ও চীনের মধ্যে এক দেশকে বেছে নেবে না বাংলাদেশ

প্রকাশিত : ০৯:০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১