০৫:১২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

‘আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা

সিলেটে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন আর আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা। বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক, উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের প্রত্যেকটি নাগরিকের।

সেই লক্ষ্যে সিলেট সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। বুধবার নগরের একটি কমিউনিটি সেন্টারে সিলেট সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিসিকের মুক্তিযোদ্ধা ও প্রবাসী কল্যাণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের সভাপতিত্বে এবং সিসিক এসেসর চন্দন দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

বক্তব্য রাখেন কাউন্সিলর আজম খান, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। সংবর্ধিত অতিথিদের মধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক এডভোকেট ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

ট্যাগ :

আশুগঞ্জে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি আটক

‘আমাদের দায়িত্ব স্বাধীনতা রক্ষা করা

প্রকাশিত : ০৯:২৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১