করোনাভাইরাসে শনাক্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৭ জনে। এছাড়াও একই সময়ে করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৮৭ জন। এরমধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জন।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















