১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

কালিহাতীতে ৪৮ বস্তা ওএমস এর চাল জব্দ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়ন থেকে সরকারের হতদরিদ্র প্রকল্পের ৪৮ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি এই চাল জব্দ করেন।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার নাগবাড়ি ইউনিয়নের আউলাতৈল এলাকায় ওএমএস এর চাল অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তা ও পুলিশ নিয়ে সেখানে গেলে দুটি অটো বোঝাই ৪৮ বস্তা (১২০০ কেজি) চাল বোঝাই দেখতে পাই। পরে অটো সহ চালের বস্তা গুলো জব্দ করা হয়। চাল গুলো স্থানীয় খাদ্য বিভাগের ডিলার ইয়াসিন আলীর বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

দেবিদ্বারের বারুর গ্রামে অগ্নিকাণ্ডের আতঙ্কে হিন্দু সম্প্রদায়

কালিহাতীতে ৪৮ বস্তা ওএমস এর চাল জব্দ

প্রকাশিত : ০৫:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১