স্বাধীনতার বিরোধী শক্তিরাই এমন হামলা করছে। স্বাধীনতার বিরোধি শক্তি যারা আছে তারাই এমন অপকর্ম করে। এই রকম ঘটনা খুবই নিন্দনীয়। আমরা এদেরকে ঘৃনা করি। এই হামলার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেন ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক।
তিনি বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের শাল্লায় হিন্দুৃ বাড়িঘরে হামলায় ক্ষতিগ্রস্থ গ্রাম নোয়াগাওয়ে পরিদর্শন শেষে এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন,সব ধর্মেই বলা আছে কেউ কারো ক্ষতি করে না। আমি মনে করি যারা এই হামলা করেছে তারা কোন ধর্মের লোক না। ধর্মেল লেভাস পরে তারা এই অপকর্ম করেছে।
পরিদর্শনকালে মন্ত্রী ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরে সাথে কথা বলেন। পরে স্থানীয় নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ক্ষতিগ্রস্থদের ১৫০ পরিবারকে ৩০ কেজি চাল ও ৯০ পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















