বাংলাদেশের ক্রিকেটকে আজকের এই উচ্চ পর্যায়ে নিয়ে আসতে যে কয়জন ক্রিকেটার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাঁর মধ্যে সাকিব আল হাসান অন্যতম। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার।
নতুন খবর হচ্ছে, ভিলিয়ার্স বলেন, ‘আমি সবসময়ই সাকিবকে বাংলাদেশ এবং বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে গণ্য করি অবশ্যই। বিশেষ করে ব্যাটসম্যান হিসেবে।
অনেক ক্রিকেটারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে যাদের মধ্যে অলরাউন্ডার হওয়ার সম্ভাবনা রয়েছে।
আর অলরাউন্ডাররা শুধু ব্যাটিংয়ে করে না। তাঁরা সব ক্ষেত্রেই ভালো করে। তাঁরা ৬ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করতে পারে আবার ৫,৬, ৭ নম্বরেও করতে পারে। একই সঙ্গে বোলিংও করতে পারে। এটাই হলো একজন অলরাউন্ডার।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























