১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিলেটে রাস্তার পাশে ছাত্রলীগ নেতার লাশ

সিলেটের দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকা থেকে ছাত্রলীগ নেতা তাজগীর আহমদের (২৩) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্বনাথ উপজেলার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে ও লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

শনিবার সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের মোল্লারগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় তাজগীরের লাশ উদ্ধার করে পুলিশ। তাজগীরের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় শনাক্ত করে পুলিশ। এসময় তার পাশে পাওয়া যায় একটি মোটরসাইকেল (সিলেট হ ১৪-১৬৭৬)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বি এম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকটির মৃত্যু হয়েছে। তার মুখ থেঁতলে গেছে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সিলেটে রাস্তার পাশে ছাত্রলীগ নেতার লাশ

প্রকাশিত : ০৪:২৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১