১১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

কলকাতায় চলে গেলেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরে অংশ নিতে কলকাতা গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দেশের ক্রিকেটাঙ্গন যখন অগ্নিগর্ভ, সেই সময়েই আজ শনিবার সকাল ৯.৪৫ মিনিটে ইউএস বাংলার ঢাকা-কলকাতার একটি ফ্লাইটে অনেকটা নীরবেই ভারতে গেলেন বিশ্বসেরা এই অল-রাউন্ডার।

আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দ্রাবাদকে মোকাবিলা করবেন সাকিব।

এবারের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে নানা কাণ্ড ঘটে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কয়েক দিন আগে সাকিব বোর্ড পরিচালকদের নিয়ে নানা সমালোচনা এবং অজানা কথা প্রকাশ্যে আনেন। এরপরই অনেকটা নড়েচড়ে বসে বোর্ড কর্তা এবং সমর্থকরা।

এদিকে ২৬ মার্চ (শুক্রবার) সাকিব বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেছেন।

এবারের আইপিএল নিলামে সাকিবকে তিন কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশী টাকায় যা প্রায় তিন কোটি ৭৪ লাখ টাকা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

অ্যাপলের নেতৃত্বে নতুন মুখ

কলকাতায় চলে গেলেন সাকিব

প্রকাশিত : ০৬:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১