০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রিয়াদের কণ্ঠে আফসোস

২১১ রানের বিশাল লক্ষ্য। এত বড় লক্ষ্য পাড়ি দিতে গিয়ে শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ৫৯ রানেই নাই হয়ে গিয়েছিল ৬টি উইকেট। এমন পরিস্থিতিতেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের কণ্ঠে আফসোস দেখা গেলো।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘১৯০ রান হলে সেটি তাড়া করে জেতা যেত। একসঙ্গে বেশ কয়েকটি উইকেট হারানো ম্যাচ জেতায় কোনো সাহায্য করে না, যা আমরা বারবার করছি।’

তাহলে এত রান কিভাবে হলো? এর ব্যাখ্যাও এসেছে অধিনায়কের কণ্ঠ থেকে। তিনি বলেন, ‘আমাদের সুযোগ ছিল বাউন্ডারিতে, কিন্তু সেটি ছয় হয়ে যায়। আমার মনে হয় বোলাররা ভালো বোলিং করেছে, বোলারদের দোষ দিতে পারছি না। কিছু মিসফিল্ডিং বাউন্ডারি দিয়ে দিয়েছে। একটু পিচ্ছিল ফিল্ডিং ছিল। একটু বেশি বাউন্ডারি হজম করেছি।’

শুরুতেই উইকেট নেয়ার কারণে রিয়াদ মনে করছেন ম্যাচে সুযোগটা বেশি তাদেরই ছিল। তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের সুযোগ ছিল। শুরুতে আমরা উইকেট নিয়েছি, রান রেট সাতের নীচে ছিল। কিন্তু ডেভন যেভাবে ব্যাটিং করেছে, সে তার সাম্প্রতিক ইনিংসগুলোয় ধারাবাহিকভাবে দারুণ খেলেছে।’

বাংলাদেশের ইনিংসে বারোটা বাজিয়ে চেড়েছেন কিউই লেগ স্পিনার ইশ সোধি। তার সফলতার পেছনে নিজেদের ব্যর্থতাতেই দায়ী মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘আসলে, ইশ (সোধি) অভিজ্ঞ। সে কন্ডিশনকে কাজে লাগায় দারুণভাবে। এখানে বল একটু গ্রিপ করছিল। তবে আসলে একই ভুল বারবার করলে হবে না আমাদের, দ্বিতীয় ম্যাচে নিজেদের একটু তুলে ধরতে হবে।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল,পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

রিয়াদের কণ্ঠে আফসোস

প্রকাশিত : ০৪:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১