০১:০১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

ভাঙচুর ও আক্রমণ চালানো হলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকার কোনো ক্ষুদ্র গোষ্ঠীকেও বক্তব্য দিতে বাধা দেবে না। কিন্তু জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হলে, আইন অমান্য করে ভাঙচুর ও আক্রমণ চালানো হলে সরকার সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবে।

রোববার রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আয়োজিত ইপিজেডের শ্রমিকদের জন্য হেল্পলাইন সেবা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, যারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন নষ্ট করার চেষ্টা করছে, তারা অবশ্যই বাংলাদেশ ও মাতৃভূমির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা দেখাচ্ছে না।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার মধ্যে নতুন উদীয়মান অর্থনীতির দেশ। ভৌগোলিক অবস্থান, সহজলভ্য, উৎপাদনশীল ও সহজে প্রশিক্ষণযোগ্য সম্ভাবনাময় শ্রমশক্তি এবং পরিমিত উৎপাদন ব্যয়ে এশিয়া এমনকি বিশ্বের মধ্যে বাংলাদেশ বিনিয়োগের প্রধান আকর্ষণীয় ক্ষেত্র।

সরকার শ্রমিকদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেয়ার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন, বাংলাদেশে অধিক পরিমাণে বিনিয়োগ অর্জনের জন্য শ্রম ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়াস চালিয়ে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন বিনিয়োগবান্ধব নীতি ও সিদ্ধান্ত তারই প্রতিফলন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

ভাঙচুর ও আক্রমণ চালানো হলে কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী

প্রকাশিত : ০৮:১৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১