ব্যালন ডি অরের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি অর জয়ী প্লেয়ারের নাম লিওনেল মেসি। ৬টি ব্যালন ডি অর জিতেছেন তিনি। পাঁচটি ব্যালন ডি অর নিয়ে দুই নম্বরেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
সেই তুলনায় কিলিয়ান এমবাপ্পে এখনো এই তালিকার ধারে কাছেও নেই। এখনো কোন ব্যালন ডি অর জেতা হয়নি তার। তবে খুব শীগ্রই বেশি ব্যালন ডি অর জয়ী প্লেয়ারদের তালিকায় এই ফরাসি তারকার নাম উঠতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইউক্রেন কোচ সেভেঙ্কো।
এমবাপ্পে অনেকগুলো ব্যালন ডি অর জিতবে, তার সামনে দুর্দান্ত ভবিষ্যত অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেনের এই কোচ বলেন, “আমরা জানতাম সে কতটা ভালো। তার সামনে দুর্দান্ত ভবিষ্যত অপেক্ষা করছে। সে অবশ্যই অনেকগুলো ব্যালন ডি অর জিতবে, কারণ এটা তার প্রাপ্য।”

























