১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

১১০ ভাগ আত্মবিশ্বাসী হিরণ

বিধানসভা নির্বাচনের আগে দলবদল করেছিলেন তারকা প্রার্থী হিরণ চ্যাটার্জী। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। যোগ দিয়েই খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটের টিকিট পেয়েছেন এ অভিনেতা।

সোমবার (২৯ মার্চ) হোলির দিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সঙ্গে নিয়েই ভোটের প্রচার করেছেন হিরণ। গেরুয়া আবির মেখেই প্রচারে বের হয়েছিলেন এ অভিনেতা।

এসময় ভারতীয় গণমাধ্যমকে হিরণ বলেন, ‘১১০ ভাগ আত্মবিশ্বাসী। খড়গপুর সদরের সমস্ত মানুষ বুঝে গেছেন, ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ চাইলে বিজেপি ছাড়া বিকল্প নেই। ৭০ বছর ধরে খড়গপুর সদরকে পিষে মারা হয়েছে। এখানকার যুব সমাজের কাছে কাজ নেই। এখানে জল নেই, শৌচালয় নেই, রাস্তাঘাট নেই, নরকে পরিণত হয়েছে। অনেক জায়গায় সুপার স্পেশালিটি হাসপাতাল করা হচ্ছে, খড়গপুর বঞ্চিত। এখানে যে হাসপাতাল রয়েছে, সেটা নরক। কেন্দ্র থেকে ফান্ড এসেও ফিরে যায়। দিলীপদা সাংসদ হওয়ার পর এখন মানুষ ঘর থেকে বের হয়। আর আমাদের কাছে, পুলিশ নেই, গুণ্ডা নেই, শুধু মানুষ আছেন।’

তৃণমূল কংগেসের যুবদলের দায়িত্বে ছিলেন হিরণ। এর আগে খড়গপুর উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু জয়ী হতে পারেননি। এবার বিজেপিতে যোগ দিয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন হিরণ

ট্যাগ :
জনপ্রিয়

ভোটগ্রহণের সবকিছু মসৃণভাবে চলছে: কমনওয়েলথ প্রতিনিধি দল 

১১০ ভাগ আত্মবিশ্বাসী হিরণ

প্রকাশিত : ০৬:০৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১