সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২ শতাধিক সাংবাদিক অংশ নেয় ।
মানববন্ধন-সমাবেশে মাগুরা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ,অলোক বোস, মোখলেছুর রহমান,শফিকুল ইসলাম শফিক, রূপক আইচ, কাজী আশিক রহমান, শালিখা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সরদার ফারুক আহমেদ,মহাম্মদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ও শ্রীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ ।
বক্তারা সমাবেশে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান । এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















