০৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬

বিজেপির বিরুদ্ধে মমতার ঐক্যের ডাক

ফাইল ছবি

বিজেপির বিরুদ্ধে ঐক্য গড়ে তুলেতে বিরোধী দলগুলোর নেতাদের চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী থেকে শুরু করে শরদ পাওয়ার, এমকে স্ট্যালিন, তেজস্বী যাদব, উদ্ধব ঠ্যাকারে, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়েকসহ বিজেপি বিরাধী সব দলের নেতাদের বুধবার চিঠি লিখেছেন তৃণমূল নেতা।

গণতন্ত্র ও সংবিধানের উপর বিজেপির আঘাতের প্রতিবাদে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার এটাই উপযুক্ত সময় বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

চিঠিতে মোদি সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, সিবিআই, ইডিকে কাজে লাগাচ্ছে বিজেপি সরকার। বাংলায় বিধানসভা নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দেশের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষার্থে বিজেপিকে রুখতে অবিজেপি শক্তিগুলিকে একজোট হতে হবে।

চিঠিতে মূলত সাতটি বিষয়ের ওপরে জোর দিয়েছেন মমতা। শুরুতেই তিনি বিতর্কিত দিল্লি বিলের প্রসঙ্গ উত্থাপন করেন।

কেন্দ্র রাজ্যগুলির সঙ্গে বঞ্চনারও অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। যেভাবে অবিজেপি রাজ্যগুলির নেতৃত্বের সঙ্গে কেন্দ্রের দূরত্ব তৈরি হয়েছে, তা রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও রাজ্যগুলির মতামতকে কেন্দ্র গুরুত্ব দেয় না বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়া বিজেপি সরকার জাতীয় উন্নয়ন কাউন্সিল ও পরিকল্পনা কমিশনের মতো সংস্থাগুলিকে বিলোপ করছে, অবিজেপি সরকারগুলোকে উৎখাতে অর্থের ব্যবহার করা হচ্ছে, জাতীয় সম্পদগুলি বেসরকারিকরণ হচ্ছে বলেও অভিযোগ করেন মমতা।

তিনি বলেন, ‘আমি কঠোরভাবে বিশ্বাস করি যে, গণতন্ত্র ও সংবিধানের ওপর বিজেপির হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপের সময় এসেছে। তৃণমূলের চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের সঙ্গে ও সমমনা দলগুলির সঙ্গে এই যুদ্ধে একান্তভাবে কাজ করব।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

বিজেপির বিরুদ্ধে মমতার ঐক্যের ডাক

প্রকাশিত : ০৮:৫৭:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১