০২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

মোবাইলে এসএসসির গণিত প্রশ্ন দেখানোর সময় যুবক আটক

যশোর জিলা স্কুল প্রাঙ্গণে পরীক্ষা শুরুর আগে মোবাইলে এসএসসির গণিত প্রশ্ন দেখানোর সময় অভিভাবকদের সহায়তায় মনিরুজ্জামান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়।

মনিরুজ্জামান যশোর এমএম কলেজের প্রাণি বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের ছোট ঝোপাদী গ্রামে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, শনিবার এসএসসির গণিত পরীক্ষার আগে এমএম কলেজের ছাত্র মনিরুজ্জামান মোবাইল ফোনে প্রশ্নপত্র দেখাচ্ছিলেন। অভিভাবকরা এর প্রতিবাদ করে কাছেই থাকা পুলিশের শরণাপন্ন হয়। পুলিশ তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

তবে আটক যুবক মনিরুজ্জামান এসএসসির গণিতের ‘ক’ সেটের প্রশ্ন দেখালেও পরীক্ষায় ‘খ’ সেট এসেছে বলে জানিয়েছেন ওসি।

ট্যাগ :
জনপ্রিয়

ধর্মঘট বাস্তবায়নের লক্ষে দিনাজপুরে ডাকঘর কর্মচারীদের আলোচনা ও র‌্যালী

মোবাইলে এসএসসির গণিত প্রশ্ন দেখানোর সময় যুবক আটক

প্রকাশিত : ০১:১৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৮