০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

আবদুল মতিন খসরু করোনামুক্ত

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক আইনমন্ত্রী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আবদুল মতিন খসরু এমপি এখন করোনা মুক্ত। বৃহষ্পতিবার তার করোনা পরীক্ষার রেজাল্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন মিসেস মতিন খসরু। তিনি বলেন, তার (মতিন খসরু) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনও সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ মার্চ সকালে সিএমএইচে ভর্তি হন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে মতিন খসরুকে গত ২৫ মার্চ রাতে আইসিইউতে নেওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত সহকারি অ্যাডভোকেট মো. মাহিন। ৩০ মার্চ তার সর্বশেষ শারীরিক অবস্থা পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। এরপর মতিন খসরুর শারীরিক অবস্থায় উন্নতি হওয়ায় পরদিন ৩১ মার্চ বুধবার কেবিনে দেওয়া হয়। এরপর তার করোনা পরীক্ষা করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আবদুল মতিন খসরু করোনামুক্ত

প্রকাশিত : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১