০৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

গাজীপুরে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার দুপুরে সালেক টেক্সটাইল মিলস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, ভবানীপুর এলাকায় সালেক টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

গাজীপুরে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ড

প্রকাশিত : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১