১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্র সচিব আটক

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা শুরুর পর কেন্দ্রের বাইরে প্রশ্নপত্র সরবরাহ করার সময় আমজাদ হোসেন (৪৫) নামে এক সহকারী কেন্দ্র সচিবকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এসময় তার প্যান্টের পকেট থেকে একটি প্রশ্নপত্র উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাওনা কেন্দ্রের (শ্রীপুর-১৪৮) পিয়ার আলী কলেজ ভেন্যু থেকে তাকে আটক করা হয়। আটক প্রধান শিক্ষক শ্রীপুর পৌর এলাকার বেড়াইদের চালা গ্রামের সুলতান উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় আলহাজ ধনাই বেপারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রীপুর থানা পুলিশের পেট্রোল সাব-ইন্সপেক্টর (পিএসআই) নয়ন হোসেন ভূঁইয়া জানান, মাওনা কেন্দ্রের পিয়ার আলী কলেজ ভেন্যুতে এসএসসি পরীক্ষা চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের বাইরে যায় আমজাদ হোসেন। এসময় তাকে প্রশ্নসহ আটক করা হয়।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং শোকজ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রশ্নপত্র ফাঁসের দায়ে কেন্দ্র সচিব আটক

প্রকাশিত : ১১:৫৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৮