০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল হচ্ছে

২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এফ আই মানিক পরিচালিত ব্যবসাসফল সিনেমা ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’। দু’টি সিনেমারই প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল।

১৫ বছর পর এই সিনেমা দুইটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন এই অভিনেতা। মানিকের পরিবর্তে সিনেমা দুইটি পরিচালনা করবেন মনতাজুর রহমান আকবর। এরই মধ্যে সিনেমা দুটির স্ক্রিপ্টও তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে ডিপজল জানান, সিনেমার দু:সময়ে ‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’ সিনেমা ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিয়েছিল। অশ্লীল যুগের অবসান ঘটাতেও সিনেমা দু’টি ব্যাপক ভূমিকা রাখে। তাই আমার ধারাবাহিক সিনেমা নির্মাণের পরিকল্পনায় এই দু’টি সিনেমার সিক্যুয়াল নির্মাণের উদ্যোগ নিয়েছি। আশা করছি, আমার নির্মিত এসব সিনেমা মুক্তির মাধ্যমে আবারও সিনেমার মন্দাবস্থা কাটাতে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, লকডাউন শেষ হওয়ার পরপরই সিনেমা দুটির শুটিং শুরু হবে। এতে নতুন নায়ক-নায়িকা অভিনয় করবেন।

ডিপজল এখন নিয়মিত সিনেমা নির্মাণ করছেন। গত আড়াই মাসে তিনি তিনটি নতুন সিনেমার কাজ শেষ করেছেন। এগুলো হলো ‘অমানুষ হলো মানুষ’, ‘বাংলার হারকিউলিস’ এবং ‘যেমন জামাই তেমন বউ’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

যদি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ’ জুলাইয়ের চেতনা নিয়ে এসপি মাসুদ আলমের বক্তব্য

‘কোটি টাকার কাবিন’ ও ‘চাচ্চু’র সিক্যুয়াল হচ্ছে

প্রকাশিত : ০৬:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১