কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রæতার জেরে আবারও এক কৃষককে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত কৃষক মজির উদ্দিন (৬০) উপজেলার বাগুলাট ইউনিয়নের ভড়–য়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে। শনিবার (১৭ এপ্রিল) সকালে গ্রামের দক্ষিণপাড়ার মাঠ থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মজির উদ্দিন শুক্রবার রাতে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে বাড়ী হতে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ফাঁকা জমিতে (পেঁয়াজ ক্ষেত) মজির উদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পূর্ব শত্রæতার জের ধরে অথবা প্রতিপক্ষকে ফাঁসাতে এই হত্যাকান্ড হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রæয়ারী মাসে একই গ্রামে আমিরুল ইসলাম সবুর নামে আরো এক কৃষক খুন হয়েছিল। সেই খুনের মামলাটি সিআইডির তদন্তাধীন। উক্ত খুনের ঘটনায় নিহত মজির উদ্দিনের ছেলে মিরাজ এবং ভাই রশিদও আসামী রয়েছে। আসামীরা সবাই উচ্চ আদালত থেকে জামিনে থাকলেও জামিনের মেয়াদ শুক্রবার ১৬ এপ্রিল শেষ হয়ে গেছে। মামলা থেকে বাঁচতে নতুন করে নিজেদের পক্ষের দূর্বল মজির উদ্দিনকে খুন করার ঘটনা সংঘটিত হতে পারে বলে অনেকেই মনে করছেন। এদিকে এরই মাঝে প্রতি পক্ষের ৩টি বাড়ীতে লুটপাট এবং ভাংচুরও করা হয়েছে।
এলাকাবাসী জানায়, স্থানীয় আওয়ামীলীগ সমর্থিত গোলাম সরোয়ার, দুলাল ও জাহিদ গ্রুপের সাথে বাবলু, মনোয়ার ও আনোয়ার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই মধ্যে শনিবার সকালে সরোয়ার গ্রæপের সমর্থিত মজির উদ্দিনের লাশ বাড়ি থেকে সাড়ে তিনশ গজ পশ্চিমে রজব মোল্লার জমিতে পড়ে থাকতে দেখে গ্রামবাসী। এলাকাবাসী আরো জানায়, নিহত মজির উদ্দিন গত ৩ দিন পূর্বে স্ট্রোকজনিত কারনে কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছিল।
নিহতের ছেলে মিরাজ জানান, তার বাবা প্রতিদিনই পুকুর পাড়ের বাঁশের চরাটের উপর রাতে শুয়ে থাকত। গতকাল রাত ১২ টার দিকেও সেখানে ছিলো। সকালে চাচী শিউলী খাতুন জানায়, আমার বাবা বাড়ির অদুরে রজব মোল্লার জমিতে ঘুমাচ্ছে। আমি দ্রæত মাঠে গিয়ে দেখি বাবার হাত ও পা বাঁধা। উপর হয়ে পড়ে আছে। চোখে মুখে রক্ত ও আঘাতের চিহ্ন। তিনি আরো বলেন, আমি একজন ভ্যানচালক। আমাকে সবুর হত্যা মামলার আসামী করা হয়েছে। পূর্ব শত্রæতার জেরেই আমার প্রতিপক্ষরা বাবাকে হত্যা করেছে।
এব্যপারে বাগুলাট ইউপির চেয়ারম্যান আলাউদ্দিন খান জানিয়েছেন, শনিবার সকালে কৃষকরা মাঠে মজির উদ্দিনের লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, খবর পেয়ে নিহত মজির উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রæতার জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। ওসি আরো বলেন, তদন্ত সাপেক্ষে হত্যার মুল রহস্য উদঘাটন করা হবে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















