০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

করোনামুক্ত হলেন এমপি চুমকি

ফাইল ছবি

করোনামুক্ত হলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। করোনা আক্রান্তের পর ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর তিনি করোনামুক্ত হলেন।

শনিবার দুপুরে করোনামুক্ত হওয়ার বিষয়টি সংসদ সদস্য নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদ এলাকায় স্থাপিত মেডিকেল ক্যাম্পে গত ১৫ এপ্রিল করোনার নমুনা দেই। শনিবার ওই নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরুর প্রথম দিনে নিজের শরীরে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে উপজেলায় টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। ভ্যাকসিন নেওয়ার ১ মাস ২২ দিন পর করোনার উপসর্গ থাকায় শুক্রবার (২ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ওই নমুনা পরীক্ষায় গত ৩ এপ্রিল করোনা শনাক্ত হয়। ১৫ দিন পর তিনি করোনামুক্ত হলেন।

মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৫ আসন থেকে চার বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

করোনামুক্ত হলেন এমপি চুমকি

প্রকাশিত : ০৫:০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১